ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রিয়াল মাদ্রিদ ছাড়লেন জিনেদিন জিদান

সদ্য শেষ হওয়া মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে লা লিগার শিরোপা হারানোর পর নিজের ভবিষ্যত শঙ্কায় থাকায় রিয়াল মাদ্রিদ ছাড়লেন জিনেদিন জিদান। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রিয়াল ছেড়ে গেছেন জিদান। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা যায়, জিদান তার পরবর্তী অ্যাসাইন্টমেন্ট হিসেবে জুভেন্টাস অথবা ফ্রান্স জাতীয় দলের কোচ হবেন।এদিকে রিয়ালের পরবর্তী কোচ হিসেবে ভাবা হচ্ছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, রাউল গঞ্জালেস অথবা অ্যান্তোনিও কন্তেকে।


২০১৬ সাল থেকে এ পর্যন্ত দুই ধাপে রিয়ালের কোচিং করিয়েছেন জিদান। যার মধ্যে প্রথম ধাপে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। ১০ মাস পর ফের দায়িত্ব নিয়ে দ্বিতীয় ধাপে একটি লা লিগা ট্রফি নিশ্চিত করেন। তবে ২০০৯-১০ মৌসুমের পর এই প্রথম কোনো শিরাপাই জিততে পারেনি দলটি।

ads
ads
ads

Our Facebook Page